নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের পোর্টাল আগেই তৈরি করে ফেলেছিল রাজ্য। সেখানে তথ্য তোলার জন্য যে সব পদক্ষেপ করতে হবে তার উদ্যোগ শুরু হয়েছে। যেমন জেলায় জেলায় নোডাল অফিসারদের নাম জানাতে হবে পঞ্চায়েত দপ্তরকে। তা হয়ে গেলে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতস্তরেও একইভাবে তথ্য আপলোড করতে হবে। ত্রিস্তর পঞ্চায়েতের নানা রিপোর্টও আপলোড করতে হবে ওই পোর্টালে। কবে এবং কী কী বিষয়ের তথ্য তুলতে হবে অনলাইনে সেসবের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে দপ্তর।



