Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভা: বন্ধ টি-ব্যাগ, চা-বিস্কুটের মাসিক খরচেও ‘না’

সম্প্রতি কলকাতা পুরসভায় এক মেয়র পারিষদের অফিসে এসেছিলেন তাঁর এক বন্ধু। তাঁকে এক কাপ চা খাওয়ানোর জন্য হাঁক পাড়লেন মেয়র পারিষদ।

কলকাতা পুরসভা: বন্ধ টি-ব্যাগ, চা-বিস্কুটের মাসিক খরচেও ‘না’
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি কলকাতা পুরসভায় এক মেয়র পারিষদের অফিসে এসেছিলেন তাঁর এক বন্ধু। তাঁকে এক কাপ চা খাওয়ানোর জন্য হাঁক পাড়লেন মেয়র পারিষদ। সংশ্লিষ্ট কর্মী জানালেন, চা পাতা বা টি-ব্যাগ, কিছুই নেই! তখন মেয়র পারিষদ তাঁর অফিসের ওই কর্মীকে ক্যান্টিন থেকে টি-ব্যাগ নিয়ে আসার কথা বলেন। সেই কর্মী বলেন, ‘কোনো বিল ক্লিয়ার হচ্ছে না স্যার। তাই ক্যান্টিন জানিয়ে দিয়েছে, আপাতত চা, বিস্কুট কিংবা গুঁড়ো দুধের জোগান দিতে পারবে না তারা।’ এমন কথা শুনে দৃশ্যতই অস্বস্তি বাড়ল বর্ষীয়ান মেয়র পারিষদের। শেষমেশ পকেট থেকে টাকা দিয়ে বন্ধুর জন্য চা-বিস্কুট আনিয়ে ‘মানরক্ষা’ করলেন তিনি! নির্দিষ্ট কোনো মেয়র পারিষদ নয়, রাজ্যে পালাবদলের পর সব মেয়র পারিষদের জন্যই এই ‘নির্দেশ’! 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ