Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জখম সাব ইনসপেক্টরের মৃত্যু

দিন কয়েক আগে অটোর ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন ডায়মন্ডহারবার থানার সাব ইনসপেক্টর সুভাষ রায়। তারপর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর।

জখম সাব ইনসপেক্টরের মৃত্যু
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দিন কয়েক আগে অটোর ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন ডায়মন্ডহারবার থানার সাব ইনসপেক্টর সুভাষ রায়। তারপর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর। অবশেষে বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল সুভাষবাবুর। জানা গিয়েছে, তিনি হুগলির বাসিন্দা। চার পাঁচ দিন আগে কেল্লার মাঠের কাছে নাইট পেট্রলিংয়ের ডিউটিতে ছিলেন সুভাষবাবু। তখনই তাঁকে পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা অটো ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনায় ওই এসআইয়ের শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছিল। ভেঙে যায় তাঁর কলার বোনও। প্রথমে তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং পরে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই ৫২ বছরের পুলিস অফিসার। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ওই অটোচালকও দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিস জানিয়েছে, তিনি সুস্থ হলে তাকে গ্রেপ্তার করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ