Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেপ্টেম্বর মাসে শিল্পোৎপাদন বাড়ল ৪ শতাংশ

ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র বা কলকারখানায় উৎপাদন কিছুটা বেড়েছে। এর হাত ধরে সেপ্টেম্বরে ৪ শতাংশ বাড়ল শিল্পোৎপাদনের হার।

সেপ্টেম্বর মাসে শিল্পোৎপাদন বাড়ল ৪ শতাংশ
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র বা কলকারখানায় উৎপাদন কিছুটা বেড়েছে। এর হাত ধরে সেপ্টেম্বরে ৪ শতাংশ বাড়ল শিল্পোৎপাদনের হার।  মঙ্গলবার প্রকাশিত হয়েছে পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের (এমওএসপিআই) শিল্পোৎপাদন সংক্রান্ত তথ্য। গত বছর সেপ্টেম্বরে এই হার ছিল ৩.২ শতাংশ।  আগস্টের শিল্পোৎপাদন বৃদ্ধির হার সংশোধনের পর ৪.১ শতাংশ বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)। প্রাথমিক হিসেবে তা ছিল ৪ শতাংশ। এদিনের পরিসংখ্যানে খনি উৎপাদন নিয়ে আশঙ্কা রয়েই গেল। গত বছর খনির উৎপাদন বেড়েছিল ০.২ শতাংশ। আর এবার সেপ্টেম্বরে উৎপাদন সংকুচিত হয়েছে ০.৪ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ