Bartaman Logo
১০ জুন, ২০২৬

দু’বছরের মধ্যে ভারতের রাস্তা হবে আমেরিকার মতো, দাবি গাদকারির

দু’বছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে তুলনা হবে আমেরিকার রাস্তার। সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি।

দু’বছরের মধ্যে ভারতের রাস্তা হবে আমেরিকার মতো, দাবি গাদকারির
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দু’বছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে তুলনা হবে আমেরিকার রাস্তার। সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। তাঁর দাবি, গত এক দশকে সড়ক ও জাতীয় সড়কের জন্য ব্যয় বাড়িয়েছে কেন্দ্র। দিনের পর দিন সংস্কার না হওয়া, এবড়ো খেবড়ো রাস্তা, যানজট— ভারতের নিত্য সমস্যা। সোমবার সেই প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘সংস্কারের প্রশ্ন ওঠা বাঞ্ছনীয় নয়। ইতিমধ্যে পরিবর্তন শুরু হয়েছে। মূল ছবি শীঘ্রই সকলে দেখতে পাবেন। পাইপলাইনে থাকা প্রজেক্টগুলি শীঘ্রই শুরু হবে। আর দু’বছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে আমেরিকার রাস্তার তুলনা হবে।’ মন্ত্রীর আরও দাবি, ‘আমেরিকা থেকে কিছু লোক আমার সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা প্রত্যেকে জানিয়েছেন, আমাদের পরিকাঠামো আমেরিকার তুলনায় ভালো।’ কী কী প্রকল্প রয়েছে সরকারের? মন্ত্রী জানিয়েছেন, আরও ২৫টি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরির জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জম্মু ও শ্রীনগরের মধ্যে ৩৬টি টানেল তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ২৩টি শেষ হয়েছে। এছাড়াও ১৫টি রোপওয়ে, ৩৫টি মাল্টি মডেল লজিস্টিক পার্কও তৈরি করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ