Bartaman Logo
৯ জুন, ২০২৬

কাঁধে রেখেই ছোড়া যাবে, ভারতের হাতে আধুনিক ইগলা-এস মিসাইল

পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে। এই আবহে শক্তি বাড়ল ভারতীয় সেনার। জরুরি ভিত্তিতে রাশিয়ায় তৈরি ইগলা-এস ক্ষেপণাস্ত্র হাতে পেল ভারতীয় সেনা।

কাঁধে রেখেই ছোড়া যাবে, ভারতের হাতে আধুনিক ইগলা-এস মিসাইল
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে। এই আবহে শক্তি বাড়ল ভারতীয় সেনার। জরুরি ভিত্তিতে রাশিয়ায় তৈরি ইগলা-এস ক্ষেপণাস্ত্র হাতে পেল ভারতীয় সেনা। এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোনগুলিকে নিমেষে ধ্বংস করতে সক্ষম। কাঁধে বহনযোগ্য এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার হাতে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ছিলই। এবার ইগলা-এস ক্ষেপণাস্ত্র আসায় ভারতীয় সেনা বিশেষ সুবিধা পাবে। অনেক ক্ষেত্রেই স্বল্প পাল্লার লড়াইয়ের ক্ষেত্রে ভারি আগ্নেয়াস্ত্রের প্রয়োজন পড়ে। সেই প্রয়োজন মেটাবে ইগলা-এস। সূত্রের খবর, রাশিয়ার তৈরি এই স্বল্প পাল্লার কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কয়েকদিন আগেই হাতে পেয়েছে সেনা। এবার সেগুলিকে সীমান্তে পাঠানো হয়েছে। সেগুলি ব্যবহার করেই শত্রু দেশ থেকে ধেয়ে আসা ড্রোন, চপার বা যুদ্ধবিমান ধ্বংসের ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৬০ কোটি টাকায় আনা এই ক্ষেপণাস্ত্রগুলি ফরওয়ার্ড এলাকায় মোতায়েন সেনার হাতে তুলে দেওয়া হবে। এর পাশাপাশি আরও ৪৮টি লঞ্চার এবং ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ৯০টি ক্ষেপণাস্ত্র তৈরির টেন্ডার ডাকা হয়েছে। ১৯৯০ থেকে ভারত ইগলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। ইগলা-এস তারই উন্নততর সংস্করণ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ