নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯ জুন কেরল রাজ্যের নীলাম্বুর বিধানসভা আসনে উপ নির্বাচন। এই উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে পি ভি আনভারকে। তবে তৃণমূলের প্রতীকে লড়তে পারবেন না তিনি। লড়বেন নির্দল প্রার্থী হিসেবে। মনোনয়নপত্রের সঙ্গে দু’টি এফিডেভিট বা হলফনামা জমা দিয়েছিলেন আনভার। নির্বাচন কমিশন জানিয়েছে, তৃণমূলের জোড়াফুল প্রতীকে দেওয়া হলফনামাটি বাতিল হয়েছে আনভারের। তবে নির্দল হিসেবে হলফনামাটি গৃহীত হয়েছে। ফলে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি।



