Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খান সুস্থ রয়েছেন, মৃত্যু জল্পনার মাঝে বিবৃতি দিয়ে জানাল জেল কর্তৃপক্ষ

পুরোনো একটা ছবি। স্ট্রেচারে শায়িত ইমরান খান। মাথার পিছনে সাদা বালিশ, চোখের পাতা খোলা। দৃষ্টি স্থির, নিষ্প্রাণ। নীচে লেখা কয়েকটি লাইন... ‘পাকিস্তানের পাঞ্জাবের জেলের অন্দরের খবর, বন্দি অবস্থাতেই ইমরান খানকে খুন করেছে আসিম মুনির এবং তাঁর আইএসআই প্রশাসন।’

ইমরান খান সুস্থ রয়েছেন, মৃত্যু জল্পনার মাঝে বিবৃতি দিয়ে জানাল জেল কর্তৃপক্ষ
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

ইসলামাবাদ: পুরোনো একটা ছবি। স্ট্রেচারে শায়িত ইমরান খান। মাথার পিছনে সাদা বালিশ, চোখের পাতা খোলা। দৃষ্টি স্থির, নিষ্প্রাণ। নীচে লেখা কয়েকটি লাইন... ‘পাকিস্তানের পাঞ্জাবের জেলের অন্দরের খবর, বন্দি অবস্থাতেই ইমরান খানকে খুন করেছে আসিম মুনির এবং তাঁর আইএসআই প্রশাসন।’ মঙ্গলবার গভীর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই বার্তা। সেই গুজব ঘিরেই দিনভর তোলপাড় পাকিস্তান। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। মাসখানেক ধরেই তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই তালিকায় আত্মীয়-পরিজন, এমনকি ইমরানের দলের (পিটিআই) নেতা তথা খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী পর্যন্ত রয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশের পরও তাঁকে ফিরিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। গত সপ্তাহে জেলের প্রধান ফটকের বাইরে ধরনায় বসেছিলেন ইমরানের তিন বোন আলিমা খান ও নওরিন নিয়াজি এবং উজমা খান। রাতের অন্ধকারে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। চলে ব্যাপক দমনপীড়ন। চুলের মুঠি ধরে হিঁচড়ে ধরনাস্থল থেকে বের করা হয় তিন বোনকে।

Advertisement

মঙ্গলবার রাতেও গুজব শুনে তাঁরা দৌড়ে আসেন আদিয়ালা জেলের বাইরে। সঙ্গে ইমরানের দলের নেতা-কর্মীরা। রাতভর চলে অবস্থান-বিক্ষোভ। এর মাঝেই যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ। ২০২৩ সাল থেকে এই জেলেই বন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ইমরান জীবীত ও তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে যা বলা হচ্ছে সেটা ভিত্তিহীন বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিয়ালা জেল থেকে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্য নয়। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন।’ যদিও ইমরানের আইনজীবীরা মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ইমরানকে আলাদা সেলে রাখা হয়েছে। সেখানে কোনওরকম সুবিধা দেওয়া হচ্ছে না। ইমরান সমর্থকদের দাবি, পাকিস্তানের বর্তমান সরকারের নির্দেশেই ইচ্ছাকৃতভাবে ইমরানের পরিবারকে দূরে রাখা হচ্ছে। যাতে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য বাইরে না আসে। তিন বোনের দাবি, ভাই জীবিত ও সুস্থ আছেন এটুকুই শুধু জানতে চাই! 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ