Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান সুস্থ, দাবি জেল কর্তৃপক্ষের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলেই খুন করা হয়েছে! মঙ্গলবার গভীর রাত থেকে এমনই বার্তা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তোলপাড় পাকিস্তান।

ইমরান সুস্থ, দাবি জেল কর্তৃপক্ষের
  • ২৮ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

লাহোর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলেই খুন করা হয়েছে! মঙ্গলবার গভীর রাত থেকে এমনই বার্তা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তোলপাড় পাকিস্তান। এই অবস্থায় কাপ্তানের স্বাস্থ্য নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, পিটিআই প্রধান সুস্থ রয়েছেন। বিবৃতি অনুযায়ী, ‘ইমরান খানের স্বাস্থ্যের খবর পিটিআইকে জানানো হয়েছে। পিটিআই প্রধানকে সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি সুস্থ রয়েছেন। ইমরানকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।’ কাপ্তানের স্বাস্থ্য নিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্য, ‘দেখুন জেলে ওঁর জন্য কেমন সব খাবার আসছে। পাঁচতারা হোটেলেও এমন খাবার পাওয়া যায় না। ইমরান টিভিতে নিজের পছন্দের চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের ব্যবস্থাও করা হয়েছে।’ নিজের সঙ্গে তুলনা টেনে আসিফ বলেন. ‘আমরা ঠান্ডা মেঝেতে শুতাম। জেলের খাবার খেতাম। জানুয়ারি মাসে পর্যন্ত মাত্র দু’টো কম্বল দেওয়া হত। গরম জলও পেতাম না। ইমরান তো ডাবল বেড পেয়েছেন। মখমলের কম্বল ব্যবহার করছেন।’ 

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ইমরান খান। তবে সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে একাধিক গুজব ছড়ায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ