Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান জীবিত, দেখা করলেন বোন উজমা

যাবতীয় জল্পনায় ইতি। বেঁচে আছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন উজমা খান। প্রায় ২০ মিনিট ধরে কথা হয় দুজনের।

ইমরান জীবিত, দেখা করলেন বোন উজমা
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লাহোর: যাবতীয় জল্পনায় ইতি। বেঁচে আছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন উজমা খান। প্রায় ২০ মিনিট ধরে কথা হয় দুজনের। পরে ইমরানের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘লাগাতার মানসিক নির্যাতনের জন্য দাদা অত্যন্ত ক্ষুব্ধ। সারাদিন তাঁকে সেলে আটকে রাখা হয়। অল্প সময়ের জন্য বাইরে বেরোতে পারেন। কারও সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি নেই।’ উজমা আরও জানান, নিজের অবস্থার জন্য পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করছেন ইমরান।

Advertisement

কয়েক সপ্তাহ আগে গুজব রটে, জেলের মধ্যেই খুন হয়েছেন ইমরান খান। এই আবহে ইমরানের সঙ্গে দেখা করে চান তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু অনুমতি মেলেনি। বিক্ষোভ দেখাতে শুরু করেন ইমরানের সমর্থকরা। যদিও পাক প্রশাসন জানিয়েছিল, ইমরান জীবিত আছেন। তবু প্রমাণ না মেলায় প্রশাসনের দাবি মানতে চায়নি কেউ। শেষমেশ ইমরানের বোন উজমাকে জেলে গিয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ