Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইব্রাহিমের স্ট্রাগল

তিনি স্টারকিড। তাই তাঁর প্রত্যেক পদক্ষেপই যেন তুলনা করা হয় বাবা, মায়ের সঙ্গে। তিনি অর্থাৎ সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান।

ইব্রাহিমের স্ট্রাগল
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিনি স্টারকিড। তাই তাঁর প্রত্যেক পদক্ষেপই যেন তুলনা করা হয় বাবা, মায়ের সঙ্গে। তিনি অর্থাৎ সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ইব্রাহিমের ছবি ‘নাদানিয়া’। তিনি আদৌ বাবার মতো অভিনয় করতে পারলেন কি না, তা নিয়ে সমালোচনায় মুখর ইন্ডাস্ট্রিরই একাংশ। দর্শকের তরফেও প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছেন অভিনেতা। কিন্তু তাঁর স্ট্রাগল কম নয়। জন্মের পরই জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তা থেকেই কথা বলা এবং শোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সদ্য এক সাক্ষাৎকারে সেই কাহিনি শেয়ার করে ইব্রাহিম বলেন, ‘জন্মের পর জন্ডিস হওয়াতে তা একেবারে মস্তিষ্কে আঘাত করে। কানে শোনার সমস্যা শুরু হয়। সেখান থেকেই কথা বলার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এখনও কথা বলার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আমি আজও তা ঠিক করার জন্য পরিশ্রম করছি।’ ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ইব্রাহিম। কথা বলার সমস্যার কারণে সেখানেও মানিয়ে নিতে অসুবিধেয় পড়েন তিনি। ‘স্পিচ কোচ’-এর সাহায্যে এখন অনেকটাই ভালো আছেন। তবে এই স্ট্রাগল তাঁর চলবে বলেই জানিয়েছেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ