Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রতিশ্রুতি রেখেছি, বাইডেনকে খোঁচা ট্রাম্পের

সুনীতাদের পৃথিবীতে ফেরাবেন। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তিনি তা রক্ষাও করেছেন।

প্রতিশ্রুতি রেখেছি, বাইডেনকে খোঁচা ট্রাম্পের
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: সুনীতাদের পৃথিবীতে ফেরাবেন। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তিনি তা রক্ষাও করেছেন। হোয়াইট হাউসের তরফে লেখা হয়েছে, প্রেসিডেন্ট কথা দিয়েছিলেন, তা রেখেছেন। সেইসঙ্গে প্রচ্ছন্ন খোঁচা দেওয়া হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ট্রাম্পের কথায়, প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন তাঁদের ফিরিয়ে আনতে পারেননি। আমি এলনকে নভশ্চরদের ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছিলেন। সুনীতারা ফিরেছেন। সুস্থ হওয়ার পর তাঁদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ