Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল হুকুমচাঁদ জুটমিল

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হালিশহরের হাজিনগর হুকুমচাঁদ জুটমিল। ১০ দিনের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হওয়ায় এদিন প্রবল বিক্ষোভ শুরু করেন কর্মীরা।

শ্রমিক অসন্তোষের জেরে  বন্ধ হল হুকুমচাঁদ জুটমিল
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হালিশহরের হাজিনগর হুকুমচাঁদ জুটমিল। ১০ দিনের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হওয়ায় এদিন প্রবল বিক্ষোভ শুরু করেন কর্মীরা। সোমবার কর্মরত অবস্থায় অকিন্দার মালি নামে এক স্থায়ী শ্রমিকের মৃত্যু হয়। মৃতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন সহকর্মীরা। মঙ্গলবার তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। তারা জেরে বন্ধ হয়ে যায় কাজ। 

Advertisement

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাতে কর্মরত অবস্থায় মিঠু সাউ নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের পরিবার পর্যাপ্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত আছেন। সোমবার ফের এক কর্মীর মত্যুতে ক্ষোভ চরমে ওঠে। কর্মরত অবস্থায় মৃত শ্রমিক পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে শামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। 
শঙ্কর কাটিহার নামে এক শ্রমিকের অভিযোগ, মিলে শ্রমিকদের উপর অত্যাচার চলছে। কিন্তু শ্রমিক ইউনিয়নগুলি মালিক পক্ষের হয়ে কথা বলছে। বিজেপির বীজপুর মণ্ডল-৪ সভাপতি অমিত চৌবে বলেন, গত দশদিনে দু’জনের শ্রমিকের মৃত্যু হয়েছে। এখানে শ্রমিকদের নিরাপত্তা নেই। মেডিক্যাল সুবিধা বলে কিছুই নেই। মিলের অ্যাম্বুলেন্স ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। স্থায়ী শ্রমিকের বদলে অস্থায়ী শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। মৃত দুই শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সেইসব পরিবারের পাশে তৃণমূল আছে। যদিও কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। দিনভর বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে হুকুমচাঁদ জুট মিল। স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, শ্রমিকরা বঞ্চনার শিকার। অবিলম্বে কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ