Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতীয় ড্রোন কীভাবে প্রবেশ করল?’, আসিম মুনিরদের তোপ পাক সেনেটরের

ভারতের প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নুর খান এয়ারবেস। সম্প্রতি একথা স্বীকার করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

‘ভারতীয় ড্রোন কীভাবে প্রবেশ করল?’, আসিম মুনিরদের তোপ পাক সেনেটরের
  • ২৭ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নুর খান এয়ারবেস। সম্প্রতি একথা স্বীকার করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এবার ঘটনায় দেশের নিরাপত্তা আর গোয়েন্দা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুললেন পাক সেনেটর উমর ফারুক। ইতমধ্যে তাঁর বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এসেছে। সেখানে আসিম মুনিরদের কাঠগড়ায় তোলেন ফারুক। পাক সেনেটরের তোপ, ‘আমরা যুদ্ধের কথা বলছি! এদিকে ভারত আমাদের এলাকায় ঢুকে হামলা চালিয়ে গিয়েছে। চাকলালা এয়ারবেসের ৫ কিমি দূরে বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় ড্রোন। এটা কীভাবে সম্ভব হল? ভারতীয় হামলার সময় সেনা কী করছিল?’ এখানেই না থেমে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। এমন অবস্থা থাকলে যুদ্ধে যাওয়ার আগে যৌথ অধিবেশন ডাকা উচিত। সেই অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার।’

Advertisement

প্রসঙ্গত, ‘অপারেশন সিন্দুর’-এর পরে ভারতের উপর হামলার চেষ্টা করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় নয়াদিল্লি। তাতেই ক্ষতিগ্রস্ত হয় পাক বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি নুর খান এয়ারবেস। যা রাজধানী থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত। শুরুতে ক্ষয়ক্ষতির বিষয়টি মানতে চায়নি ইসলামাবাদ। পরে প্রকাশ্যে তা স্বীকার করে নেন পাক প্রধানমন্ত্রী। এবার ফের সেনার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন এক পাক সেনেটর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ