Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশায় হকি খেলোয়াড়কে অপহরণ করে ধর্ষণ, ধৃত ৩, জগৎসিংপুরে নির্যাতনের শিকার তরুণী

ফের ওড়িশা। গঞ্জাম থেকে শুরু করে পুরী, বালেশ্বর সহ একাধিক এলাকায় লাগাতার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে সেখানকার ডাবল ইঞ্জিন সরকার।

ওড়িশায় হকি খেলোয়াড়কে অপহরণ করে ধর্ষণ, ধৃত ৩, জগৎসিংপুরে নির্যাতনের শিকার তরুণী
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ফের ওড়িশা। গঞ্জাম থেকে শুরু করে পুরী, বালেশ্বর সহ একাধিক এলাকায় লাগাতার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে সেখানকার ডাবল ইঞ্জিন সরকার। কোথাও রাস্তায় কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেয় দৃষ্কৃতীরা। কোথাও আবার অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে কলেজেই গায়ে আগুন দেন ছাত্রী।  এবার রাজ্যের জাজপুর ও জগৎসিংপুর। ফের সামনে এল ধর্ষণের ঘটনা। দিন কয়েক আগে জাজপুরে এক হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ উঠেছে তার কোচের বিরুদ্ধে। সেই ঘটনায় কোচ সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। একইভাবে সোমবার সন্ধ্যায় জগৎসিংপুরে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Advertisement

৩ জুলাইয়ের ঘটনা। ওইদিন সন্ধ্যায় জাজপুরে হকি প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরছিল কিশোরী। অভিযোগ, সেইসময় কিশোরীকে অপহরণ করে কোচ ও কোচের বন্ধুরা। তারপর একটি লজে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। হুমকি দেওয়া হয়, মুখ খুললে প্রাণে মেরে ফেলা হবে। কিন্তু শেষমেশ পরিবারের লোকজনকে পুরো বিষয়টি জানায় সে। সোমবার জাজপুর টাউন থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে প্রথমে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে কিশোরীর কোচ সহ আরও দুই প্রাক্তন কোচকে গেপ্তার করেছে পুলিস। জাজপুর পুলিস জানিয়েছে, বর্তমান কোচ মেয়েটিকে ধর্ষণ করেছে। মদত দিয়েছে বাকি দুই প্রাক্তন কোচ।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় জগৎসিংপুরে জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি  ফিরছিলেন এক তরুণী। সেইসময় তাঁর পথ আটকায় দু’জন। তাঁকে জোর করে দূরে এক খেতের দিকে তুলে নিয়ে যাওয়া হয় ও ধর্ষণ করা হয়। পরে কোনওরকমে বাড়ি ফিরেন আসেন তিনি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

সম্পর্কিত সংবাদ