Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

২৬/১১ হামলার অন্যতম চক্রী লস্কর নেতা মাক্কির মৃত্যু

২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছিল মুম্বই। সেই হামলার অন্যতম চক্রান্তকারী আবদুল রহমান মাক্কির মৃত্যু হয়েছে। এই মাক্কি ছিল লস্কর-ই-তোইবার সেকেন্ড ইন কমান্ড। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার লাহোরে তার মৃত্যু হয়েছে। ২০২৩ সালে তাকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ।

২৬/১১ হামলার অন্যতম চক্রী লস্কর নেতা মাক্কির মৃত্যু
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছিল মুম্বই। সেই হামলার অন্যতম চক্রান্তকারী আবদুল রহমান মাক্কির মৃত্যু হয়েছে। এই মাক্কি ছিল লস্কর-ই-তোইবার সেকেন্ড ইন কমান্ড। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার লাহোরে তার মৃত্যু হয়েছে। ২০২৩ সালে তাকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ।
Advertisement
মুম্বইয়ে ২৬/১১ হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৭৫ জন। আহত হয়েছিলেন তিনশোর বেশি। সেই হামলার মূল চক্রী লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের শালা মাক্কি। ২০১৯ সালে গ্রেপ্তার হাফিজ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সেই ছিল তার ছায়াসঙ্গী। প্রতি বছর ফেব্রুয়ারিতে ইসলামাবাদে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সমর্থনে সভা হয়। সেখানে নিয়মিত ভারত বিরোধী বিদ্বেষের বিষ উগড়ে দিতে দেখা যেত মাক্কিকে। মুম্বই হামলার দু’বছর পরে ২০১০ সালের ফেব্রুয়ারিতে ভারতে ‘রক্তগঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকি দেয় এই লস্কর জঙ্গি নেতা। শুধু তাই নয়, কাশ্মীর দখলের হুঁশিয়ারিও ছিল তার ভাষণে। এর কয়েক মাস পরে নভেম্বরে তার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ট্রেজারি দপ্তর। মুম্বই হামলার পরে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে নিষিদ্ধ করার পাশাপাশি ১ কোটি মার্কিন ডলার মাথার দাম ঘোষণা করা হয়েছিল। আর মাক্কির খোঁজ দিতে পারলে ২০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। প্রবল আন্তর্জাতিক চাপে ২০১৭ সালে জঙ্গিদের আর্থিক মদত দেওয়া বন্ধ করতে বাধ্য হয় পাকিস্তান। হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তখন এফআইআর দায়ের হয়েছিল মাক্কির বিরুদ্ধে। ২০১৯ সালের মে মাসে উস্কানিমূলক ভাষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ