Bartaman Logo
১০ জুন, ২০২৬

৯৯ হাজার টাকায় সারাজীবন পানিপুরী ফ্রি! কোথায় মিলছে এমন সুযোগ? জেনে নিন

৯৯ হাজার টাকায় সারাজীবন পানিপুরী ফ্রি! কোথায় মিলছে এমন সুযোগ? জেনে নিন
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ১৫ ফেব্রুয়ারি: দেখতে একই রকম হলেও স্বাদে আলাদা। তাই দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নাম রয়েছে তার। বিয়েবাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি, সবেতেই এখন তার স্টল থাকেই। আর তার স্বাদ পেতে একবার হলেও চেখে দেখেন অনেকে। ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম এটি। কোথাও নাম পানিপুরী, কোথাও ফুচকা আবার কেউ বলে গোলগাপ্পা। মশলা দেওয়া জল, সুস্বাদু উপাদানে ভরা এই খাস্তা গোলকজাতীয় খাবার দেশে একটি জনপ্রিয় স্ন্যাক্স। ভারতীয় উপমহাদেশে একটি সাংস্কৃতিক ঐতিহ্যও বহন করছে এই বিশেষ স্ট্রিট ফুডটি। তাকে নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পানিপুরী বা গোলগাপ্পা থাকলেও মূল চর্চার বিষয় হয়ে উঠেছেন মহারাষ্ট্রের নাগপুরের এক স্ট্রিট ফুড ভেন্ডার। তিনি বিভিন্ন স্ট্রিট ফুড যেমন- পাপড়ি চাট, ভেলপুরীর সঙ্গেই পানিপুরী বিক্রি করেন। আর তাঁর মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে অবাক সকলেই। তাঁর নাম বিজয় মেওয়ালাল গুপ্তা। নাগপুরে তাঁর পানিপুরীর দোকান রয়েছে। সেখানে তিনি ক্রেতাদের জন্য অভিনব অফার এনেছেন। যার মধ্যে অন্যতম সারাজীবন যত খুশি, যখন খুশি তাঁর স্টলে গিয়ে পানিপুরী খেতে পারবেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে ৯৯ হাজার টাকা। আপনি একবার ৯৯ হাজার টাকা দিলেই সারাজীবন তাঁর স্টলে পানিপুরী খেতে পারবেন। তবে মৌখিকভাবে কিছুই হবে না। এই সংক্রান্ত বিষয়ে ক্রেতার সঙ্গে দলিলে চুক্তি করেই অফারটি দেবেন পানিপুরী বিক্রেতা বিজয় মেওয়ালাল গুপ্তা। এমনকী তাঁর আরও একটি অফার রয়েছে, যেটি হল- মাত্র ৫ হাজার টাকা দিলেই এক বছরে ১০  হাজারের বেশি পানিপুরী খেতে পারবেন আপনি। আবার মহিলা ও তরুণীদের জন্য বিশেষ ছাড়ও দেন এই পানিপুরী বিক্রেতা। আর এই বিষয়টি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটনাগরিকরা বিজয়বাবুর এই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ আবার খিল্লি ওড়াতেও ছাড়ছেন না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ