বিদেশি জেলে ভারতীয় বন্দির সংখ্যা ১০ হাজার ১৫২। তাঁদের মধ্যে রয়েছেন বিচারাধীনরাও। শুক্রবার সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক। সৌদি আরব, কুয়েত, কাতার, নেপাল, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইজরায়েল, চীন, বাংলাদেশ, আর্জেন্টিনা সহ বিশ্বের ৮৬টি দেশে বন্দি রয়েছেন ওই ভারতীয়রা। এরমধ্যে সৌদি আরবেই ভারতীয় বন্দির সংখ্যা ২ হাজার ৬৩৩। সংযুক্ত আরব আমিরশাহীতে ২ হাজার ৫১৮। প্রতিবেশী নেপালের জেলে ১ হাজার ৩১৭ জন। মন্ত্রক জানিয়েছে, ফিফা বিশ্বকাপের পর কাতারের জেলে বন্দি রয়েছেন কেরলের বহু মানুষ।



