Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড ২০ আগস্ট

উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড ২০ আগস্ট থেকে ডাউনলোড করা যাবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা জানিয়েছে।

উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড ২০ আগস্ট
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড ২০ আগস্ট থেকে ডাউনলোড করা যাবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা জানিয়েছে। আগে জানানো হয়েছিল, ১৩ আগস্ট অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তবে, সেই সময় বাড়ানো হল। অ্যাডমিট কার্ডের জন্য অনলাইন এনরোলমেন্ট করা যাবে ৭ আগস্ট পর্যন্ত। তবে, ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম পূরণ করা যাবে। পুরনো বার্ষিক নিয়মের পরীক্ষায় অকৃতকার্যরা ৩১ জুলাই পর্যন্ত সেমেস্টার সিস্টেমে পড়াশোনা শুরুর জন্য ফের রেজিস্ট্রেশন করতে পারবেন। সেমেস্টার সিস্টেমে দ্বাদশের পড়াশোনা করার জন্য অপশন ফর্ম জমা দেওয়া যাবে ৭ আগস্ট পর্যন্ত। আগের মার্কশিট সারেন্ডার করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ৭ আগস্ট। একাদশ শ্রেণির নতুন রেজিস্ট্রেশন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। তবে, লেট ফাইন দিয়ে ৪ থেকে ৮ আগস্ট পর্যন্তও তা জমা দেওয়া যাবে। এই দিনগুলির সবই এক বা একাধিকবার মেয়াদ বাড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ