Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে সাময়িক স্বস্তি অনিকেতদের

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসক অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার।

হাইকোর্টে সাময়িক  স্বস্তি অনিকেতদের
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসক অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার। অনৈতিকভাবে বদলির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। রাজ্যের আবেদন ছিল, এই মামলায় সিভিল সার্ভিস সংক্রান্ত। তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালে (স্যাট) মামলার শুনানি হওয়া উচিত। রাজ্যের এই বক্তব্য খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, হাইকোর্টেই হবে যাবতীয় শুনানি। বিচারপতি বসু আরও জানিয়েছেন, মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনিকেতদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ