Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুণালকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি হাইকোর্টের

কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার ‘রুল’ জারি করার এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গঠিত বিশেষ বেঞ্চের।

কুণালকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি হাইকোর্টের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার ‘রুল’ জারি করার এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গঠিত বিশেষ বেঞ্চের। সোমবার এমনটাই দাবি করলেন কুণালের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আইনি যুক্তিতে এই রুলের বিরুদ্ধে প্রশ্ন করছি আমি। প্রসঙ্গত বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীদের চেম্বার ঘেরাও করে বিক্ষোভ এবং এক বিচারপতির নামে কুমন্তব্য করার ঘটনায় আগেই তৃণমুল নেতা কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে ‘রুল’ জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। সোমবার সেই রুলের প্রেক্ষিতে আদালতে সশরীরে হাজির দেন কুণাল সহ আটজন। এদিন শুনানি চলাকালীন কুণালের আইনজীবী কল্যাণ দাবি করেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত অবমাননার মামলা গ্রহণ করেননি প্রধান বিচারপতি। তিনি শুধু তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করার প্রশাসনিক নির্দেশ দিয়েছিলেন। ‘রুল’ জারি করার কোনও বিচারবিভাগীয় নির্দেশ দেননি প্রধান বিচারপতি। তাই এই ‘রুল’ বৈধ নয়। কুণাল ঘোষকে সশরীরে আদালতে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৩০ জুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ