Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরবঙ্গের কিছু স্থানে এখন প্রবল বর্ষণের  আশঙ্কা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে, হিমালয় লাগোয়া এলাকায় বর্ষা বেশি সক্রিয় থাকবে। বায়ুপ্রবাহের পরিস্থিতি অনুকূল। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পও প্রবেশ করছে।

উত্তরবঙ্গের কিছু স্থানে এখন প্রবল বর্ষণের  আশঙ্কা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে, হিমালয় লাগোয়া এলাকায় বর্ষা বেশি সক্রিয় থাকবে। বায়ুপ্রবাহের পরিস্থিতি অনুকূল। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পও প্রবেশ করছে। তার ফলে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল পর্যন্ত আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বেশি বৃষ্টি হবে। এজন্য জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলার তরাই-ডুয়ার্স এবং কোচবিহার জেলার কোনও কোনও  স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১৫০ মিমি থেকে ৭০ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement

দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভূমিতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সেটি দুর্বল হয়ে পড়েছে ছত্তিশগড়ের উপর পৌঁছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণববঙ্গে পড়েনি। তবে এটির জন্য দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের মাত্রা বৃহস্পতিবার কিছুটা বেড়েছে। এই কারণে কলকাতাসহ বিভিন্ন জেলায় এদিন মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। 
পুরুলিয়ায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে ২৪ ঘণ্টার ভিতরে ২০ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতায় এইসময়ে বৃষ্টি হয়েছে ৭.৩ মিমি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে, ৩ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ