Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন মেলেনি এখনও, কোর্টে জানাল ইডি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি। মঙ্গলবার কলকাতার বিচারভবনে ইডি’র বিশেষ আদালতে ওই কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, রাজভবন থেকে অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে দেওয়া চার্জশিটের প্রয়োজনীয় অনুমোদনের নথি এখনও হাতে পাওয়া যায়নি।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন মেলেনি এখনও, কোর্টে জানাল ইডি
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি। মঙ্গলবার কলকাতার বিচারভবনে ইডি’র বিশেষ আদালতে ওই কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, রাজভবন থেকে অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে দেওয়া চার্জশিটের প্রয়োজনীয় অনুমোদনের নথি এখনও হাতে পাওয়া যায়নি। আদালত সূত্রে খবর, এই আইনি প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আদালতে চার্জশিট জমা পড়লেও এখনই তা কার্যকর করা সম্ভব নয়। এদিকে, এদিনই এই মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গিয়ে শুনানির দিন ধার্য হয় আগামী ২০ আগস্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। অভিযুক্ত মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিলেন। বার দু’য়েক তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে। কিন্তু তিনি গরহাজির ছিলেন। তাঁর এই ‘অসহযোগিতা’র বিষয়টিও ইডি তাদের চার্জশিটে উল্লেখ করেছে বলে সূত্রের খবর। এই অবস্থায় মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের বিষয়টি নিয়ে কবে রাজভবন থেকে ‘সবুজ সংকেত’ মিলবে— সেটাই দেখার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ