মুম্বই, ১৭ এপ্রিল: টিম গেমে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। আজ, বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও হায়দরাবাদ। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। যদিও মুম্বইয়ের খারাপ ফিল্ডিংয়ের জন্য ক্যাচ মিস হয় হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের।
যদিও মুম্বইয়ের দুরন্ত বোলিংয়ের সামনে এদিন বেশি বড় রান করতে পারেনি হায়দরাবাদ। এদিন হায়দরাবাদের হয়ে ভালো খেলেন হেনরিখ ক্লাসেন(৩৭), অভিষেক( ৪০)। মুম্বইয়ের সামনে টার্গেট দেয় ১৬৩ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন রিকেলটন ও রোহিত শর্মা। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রোহিত। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন রোহিত। এদিন মুম্বইয়ের হয়ে ব্যাটে ও বলে অনবদ্য ছিলেন উইল জ্যাকস(৩৬)। শেষে ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক(২১)। হায়দরাবাদকে ৪ উইকেটে হারায় মুম্বই।