Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বেটিং অ্যাপের প্রচার, বিপাকে হরভজন-যুবরাজ

ক্রিকেট থেকে বেটিংকে দূরে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে আইসিসি। কিন্তু তা সত্ত্বেও ঘুরপথে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা।

বেটিং অ্যাপের প্রচার, বিপাকে হরভজন-যুবরাজ
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: ক্রিকেট থেকে বেটিংকে দূরে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে আইসিসি। কিন্তু তা সত্ত্বেও ঘুরপথে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা। আর প্রচারের মুখ হিসেবে তারকাদের ব্যবহার করা হচ্ছে। ফলে বেটিংয়ে আরও আকৃষ্ট হচ্ছে নতুন প্রজন্ম। এমনই এক সংস্থার বিজ্ঞাপন করে বিপাকে হরভজন সিং, সুরেশ রায়না ও অভিনেত্রী উর্বশী রাওতেলা। তাঁদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডি। উল্লেখ্য, নাম জড়িয়েছে যুবরাজ সিংয়েরও।

Advertisement

ইডি জানিয়েছে, এই সংস্থাগুলি দক্ষতাভিত্তিক গেম হোস্টিং হিসেবে নিজেদের উপস্থাপনা করলেও, আড়ালে বেটিং চক্র চালায়। সংস্থাগুলি প্রচারের জন্য ৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। এজেন্সির তদন্তে উঠে এসেছে, এইসব বেটিং অ্যাপগুলি তথ্য প্রযুক্তি (আইটি),  বৈদশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (এফইএমএ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) ছাড়াও বিভিন্ন আইন লঙ্ঘন করতে পারে। এর আগে অবৈধ বেটিং অ্যাপ ও প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তেলেঙ্গানা পুলিস প্রকাশ রাজ সহ ২৫ জন অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ