Bartaman Logo
১৪ জুন, ২০২৬

কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হরভজন

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন আপ সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এরপরই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল পাঞ্জাব সরকার।

কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হরভজন
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

চণ্ডীগড়: সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন আপ সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এরপরই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল পাঞ্জাব সরকার। এই পদক্ষেপের ২৪ ঘণ্টার মধ্যে হরভজনের সুরক্ষায় সিআরপিএফ জওয়ান নিয়োগ করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার রাঘব চাড্ডা সহ আপের সাত রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেন। তালিকায় নাম ছিল হরভজনেরও। তাঁর ‘জার্সি বদল’ মেনে নিতে পারেননি আপ কর্মী-সমর্থকেরা। প্রাক্তন ক্রিকেটারের পাঞ্জাবের বাড়ি সামনে বিক্ষোভ দেখান তারা। এমনকি জলন্ধরের বাংলোর বাইরে কালো স্প্রে রং দিয়ে গদ্দার লিখে দেওয়া হয়। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের তরফে ৯-১০ জন আধিকারিক হরভজনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু, শনিবার তাঁদের তুলে নেওয়া হয়। এরপর রবিবারই দলত্যাগী সাংসদের জলন্ধরের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। দিল্লি ও পাঞ্জাবে তাঁর নিরাপত্তা দায়িত্বে থাকবে সিআরপিএফ। ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ