Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেড রোডে হনুমানজয়ন্তী: অনুমতি দিল না হাইকোর্ট

রেড রোডে হনুমানজয়ন্তী পালনে অনুমতি দিল না হাইকোর্ট। শনিবার সেখানে হনুমান চালিসা পাঠ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুদীপকুমার রাম।

রেড রোডে হনুমানজয়ন্তী:  অনুমতি দিল না হাইকোর্ট
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে হনুমানজয়ন্তী পালনে অনুমতি দিল না হাইকোর্ট। শনিবার সেখানে হনুমান চালিসা পাঠ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুদীপকুমার রাম। ওই কর্মসূচির কারণে যানজট হতে পারে—পুলিসের এই যুক্তিকে মান্যতা দিয়ে শুক্রবার সকালে ওই আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। এর পরই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল। ডিভিশন বেঞ্চে মামলার শুনানিও হয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ। 

Advertisement

শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি তোলেন, মাত্র তিন ঘণ্টার মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না কেন? তাদের আরও যুক্তি ছিল, ওখানে অন্য ধর্মের পাশাপাশি রাজ্য সরকারও পুজো কার্নিভাল করে থাকে। তাই অনুমতি দেওয়া হোক।  যদিও বিচারপতি ঘোষ জানান, যানজটের আশঙ্কাতেই ওই এলাকায় কর্মসূচি পালনের অনুমতি দেওয়া যাবে না। ওইসঙ্গে আদালতের আরও পর্যবেক্ষণ, অন্য ধর্মের  জন্য ওই জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় বলে হনুমানজয়ন্তীতেও দিতে হবে, তার কোনও যুক্তি নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

সম্পর্কিত সংবাদ