সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার ১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের মশালদিঘি এলাকায় দুই ব্রাউন সুগার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম রতনদেব নাথ ও মহেশ সরকার। তাদের বাড়ি ত্রিপুরাতে। তাদের থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মাদকের দাম প্রায় ৫০ লক্ষ টাকা বলে পুলিস সূত্রে খবর।
Advertisement
পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশালদিঘিতে ওই দুজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যায় গাজোল থানার পুলিস। তাদের আটক করে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।
গাজোল থানার পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি ত্রিপুরায়। এই পাচারের সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিস।
গাজোল থানার পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি ত্রিপুরায়। এই পাচারের সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিস।