Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গাড়ি চালকদের ‘গ্রিন কার্ড’

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। তার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে হোম-যজ্ঞ ও অন্যান্য অনুষ্ঠান।

জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গাড়ি চালকদের ‘গ্রিন কার্ড’
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। তার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে হোম-যজ্ঞ ও অন্যান্য অনুষ্ঠান। সেখানে প্রচুর মানুষের সমাগম হবে বলেই ধারণা রাজ্য প্রশাসনের। ফলে সুষ্ঠু ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে ২৮ এপ্রিল থেকেই দীঘা গেট থেকে যান নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিতে পারে পুলিস। সেক্ষেত্রে দীঘা গেট থেকে শুরু করে মন্দির সংলগ্ন রাস্তায় শুধু মাত্র বিশেষ ক্ষেত্রেই যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। যে সমস্ত গাড়িকে অনুমতি দেওয়া হবে তাদের জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করা থাকবে। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিনি কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ