নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেরাদুনের গ্রাফিক এরা ডিমড টু বি ইউনিভার্সিটির আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হল কেরিয়ার কাউন্সেলিং। রবিবার শহরের একটি পাঁচতারা হোটেলে প্রায় দেড়শ পড়ুয়া এই কাউন্সেলিংয়ে অংশ নেন। গ্রাফিক এরা গ্রুপ অব ইনস্টিটিউটের চেয়ারম্যান কমল ঘানশালা বলেন, ‘দেশের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয় ৫২তম স্থানে রয়েছে। পড়ুয়ারা স্নাতকস্তরে পড়াশোনা করতে গিয়ে কোন পথে যেতে পারেন, সেগুলি আমরা বোঝানোর চেষ্টা করেছি। এআই, ম্যানেজমেন্ট, আইন, কলা, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আগামী দিনে কাজ করতে চলেছে, সেই বিষয়েও বোঝানো হয়। আমরা এআই ক্ষেত্রে আমরা অ্যামাজনের মতো সংস্থার সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছি।’ -নিজস্ব চিত্র



