Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাকড়িগুড়িতে আটকানো হল পণ্যবাহী গাড়ি, যানজট

দুপুর নাগাদ পাকড়িগুড়িতে অসম থেকে আসা দূরপাল্লার পণ্যবাহী গাড়িগুলি আটকে রাখা হয়েছে।

পাকড়িগুড়িতে আটকানো হল পণ্যবাহী গাড়ি, যানজট
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলিপুরদুয়ার সফরের জন্য বৃহস্পতিবার অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা পয়েন্টে আটকে দেওয়া হল দূরপাল্লার পণ্যবাহী গাড়িগুলি। দুপুর নাগাদ পাকড়িগুড়িতে অসম থেকে আসা দূরপাল্লার পণ্যবাহী গাড়িগুলি আটকে রাখা হয়েছে। যারজন্য দিনভরই যানজট হয়। নাকা পয়েন্টে কড়া নজরদারি জারি রাখে পুলিস। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যানজট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১সি জাতীয় সড়কের পাকড়িগুড়িতে অসমের দিক থেকে আসা দূরপাল্লার পণ্যবাহী গাড়িগুলির লম্বা লাইন চোখে পড়ে। দীর্ঘ সময় ধরে গাড়িগুলি আটকে থাকার কারণে সমস্যার মধ্যে পড়েন গাড়ির চালক ও খালাসিরা। যদিও সন্ধ্যা নাগাদ গাড়িগুলি ছাড়া হয়। 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের জন্য কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাহত হল বেসরকারি বাস পরিষেবাও। ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। উল্লেখ্য, এদিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন প্রধানমন্ত্রী। ওই জনসভার জন্য বিজেপির পক্ষ বেসরকারি বাসগুলি ভাড়া নেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসভাস্থল ভরানোর জন্য প্রত্যন্ত রুটে চলা বাসও তুলে নেওয়া হয়। ফলে দিনভর রাস্তায় বেসরকারি বাসের দেখা মেলেনি। কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি, বারোবিশা, কুমারগ্রাম সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। বাস না পেয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। যদিও রাস্তায় কিছু সরকারি বাস চলাচল করতে দেখা যায়। এছাড়াও কিছু যাত্রীবাহী ছোট গাড়ি রাস্তায় চলাচল করেছে। তবে তা পর্যাপ্ত ছিল না।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ