Bartaman Logo
৯ জুন, ২০২৬

সোনা পাচার: ব্যবসায়ী সাহিল জৈন দায়িত্ব দিয়েছিলেন রন্যাকে

রন্যাকে দিয়ে কাজ হবে। তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। বেঙ্গালুরুর সোনা ব্যবসায়ী সাহিল সাকারিয়া জৈন এভাবেই অভিনেত্রী রন্যা রাওকে সোনা পাচারের জন্য বেছে নিয়েছিলেন।

সোনা পাচার: ব্যবসায়ী সাহিল জৈন দায়িত্ব দিয়েছিলেন রন্যাকে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রন্যাকে দিয়ে কাজ হবে। তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। বেঙ্গালুরুর সোনা ব্যবসায়ী সাহিল সাকারিয়া জৈন এভাবেই অভিনেত্রী রন্যা রাওকে সোনা পাচারের জন্য বেছে নিয়েছিলেন। তারপরই ৪৯ কেজি সোনা পাচারের দায়িত্ব দেওয়া হয় দক্ষিণী অভিনেত্রীকে। বুধবার এই মামলায় আদালতে পেশ করা তদন্ত রিপোর্টে এমনই দাবি করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। উল্লেখ্য, সোনা পাচার মামলায় রন্যা ও তরুণ কোন্ডুরু রাজুর পর জৈনকেও গ্রেপ্তার করা হয়।  

Advertisement

তদন্ত রিপোর্টে ডিআরআই জানিয়েছে, গত বছরের নভেম্বরে প্রথম রন্যার সংস্পর্শে আসেন জৈন। তারপর নানা সময় রন্যার সাহায্যে চোরাই সোনা তিনি পাচার করতেন। গত ২৬ মার্চ জৈনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে বন্দি। 
ডিআরআই দাবি করেছে, সোনা পাচারের পাশাপাশি হাওয়ালা লেনদেনেও জৈনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুবাইয়ে ৪০ কোটি টাকার সোনা এবং ৩৮ কোটি ৪০ লক্ষ টাকার হাওয়ালা লেনদেনের জন্য রন্যাকে তিনিই তালিম দিয়েছিলেন। এর আগে রন্যার মাধ্যমে বেঙ্গালুরুতে ১ কোটি ৭০ লক্ষ টাকা পাচার করা হয়েছিল। ডিআরআইয়ের দাবি, প্রত্যেকবার পাচারের জন্য ৫৫ হাজার টাকা করে কমিশন পাওয়ার কথা স্বীকার করেছেন জৈন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ