Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ড্র বার্সার

৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ড্র বার্সার
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বার্সেলোনা: ঘরের মাঠে শুরুতেই দু’গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে ৪-২ ব্যবধানে লিড নিয়েও কোপা ডেল রে’র সেমি-ফাইনালের প্রথম লেগে জিততে ব্যর্থ বার্সেলোনা। মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করল হান্স ফ্লিকের ছেলেরা। ফলে ২ এপ্রিল ফিরতি লেগে ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থেকে লড়াইয়ে নামবে ডিয়েগো সিমোনে ব্রিগেড। এদিন বার্সার হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে পেড্রি, কুবার্সি, ইনিগো মার্তিনেজ ও রবার্ট লিওয়ানডস্কি। আতলেতিকোর চার গোলদাতা আলভারেজ, গ্রিজম্যান, লরেন্তে ও সরলোথ।
Advertisement
মঙ্গলবার প্রথম মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন আলভারেজ। এরপর ৬ মিনিটে ব্যবধান বাড়ান গ্রিজম্যান। ঘরের মাঠে শুরুতে জোড়া গোল হজমের পর পাল্টা চাপ বাড়ায় বার্সা। ১২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ফেরান তোরেস। তবে মিনিট সাতেক বাদেই ব্যবধান কমান পেড্রি। কৌন্দের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দু’মিনিট বাদেই রাফিনহার সেন্টার থেকে হেডে জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান কুবার্সি। বিরতির আগেই বার্সাকে লিড এনে দেন মার্তিনেজ। এবারও গোলের জন্য বল সাজিয়ে দেন রাফিনহা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা লিওয়ানডস্কির গোলে ৪-২ লিড নেয় বার্সা। মনে হচ্ছিল, ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়বে তারা। তবে ম্যাচের শেষলগ্নে রক্ষণের ব্যর্থতায় দু’গোলের লিড হাতছাড়া করে ফ্লিক-ব্রিগেড। ৮৪ মিনিটে লরেন্তের গোলে ব্যবধান কমায় আতলেতিকো। আর সংযোজিত সময়ে দলের হার বাঁচান সরলোথ।

বার্সেলোনা-৪      :  আতলেতিকো- ৪
 
Advertisement
সম্পর্কিত সংবাদ