লক্ষ্য ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান। এবার ছত্তিশগড়ে সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান। শনিবার একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। এর আগে সপ্তাহে একদিন বন্ধ থাকত দোকনাপাট। এবার আর এব্যাপারে কোনওরকম বাধ্যবাধকতা থাকল না। তবে সমস্ত ক্ষেত্রেই শ্রমের অধিকারের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সরকারের তরফে জানানো হয়েছে, দোকান খোলা রাখার সময়সীমা বাড়লেও কর্মীরা সপ্তাহে একদিন করে ছুটি পাবেন। কাউকেই দিনে আট ঘণ্টার বেশি কাজ করার জন্য চাপ দেওয়া যাবে না। এই নয়া নিয়মে দোকানের রেজিস্ট্রেশন পদ্ধতিরও সরলীকরণ করা হয়েছে।



