Bartaman Logo
১০ জুন, ২০২৬

এলপিজি থেকে ইউপিআই, এপ্রিলের শুরুতেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?

এলপিজি থেকে ইউপিআই, এপ্রিলের শুরুতেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?
  • ৩১ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: শেষ হচ্ছে মার্চ মাস। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ। প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক নিয়মে বদল আসছে। এলপিজি সিলিন্ডার থেকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারবে সাধারণ মানুষ। যা প্রভাব ফেলতে পারে পকেটের উপরেও। কোন কোন নিয়মের বদল হতে চলেছে, জেনে নেওয়া যাক।

Advertisement

গ্যাসের দাম: প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। ১ এপ্রিল সিলিন্ডারের দামে বদল আনা হতে পারে। উল্লেখ্য বিষয় হল, গত কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে একই রয়ে গিয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে সম্প্রতি বেশ কয়েকবার বদল হয়েছে।

ইউপিআই-তে পরিবর্তন: দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নম্বরগুলির সঙ্গে যে ইউপিআই আইডিগুলি যুক্ত রয়েছে, সেগুলিকে ব্যাঙ্ক রেকর্ড থেকে মুছে ফেলা হবে। অর্থাৎ এরফলে বেশ কিছু ইউপিআই-এ পরিষেবা নাও পাওয়া যেতে পারে।

আয়করের নিয়ম: ২০২৫ সালের বাজেটে কেন্দ্র সরকার আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছিল। ট্যাক্স স্ল্যাব, টিডিএস, ট্যাক্স রিবেট-এ ছাড় দেওয়া হয়েছিল। এই নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে।

ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্স সংশোধন: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ বেশ কেয়কটি ব্যাঙ্ক ১ এপ্রিল থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মে বদল আনতে চলেছে। ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে একটি নতুন সীমা নির্ধারণ করা হতে পারে। সেই মতো পরিমাণ টাকা খাতায় না থাকলে করা হতে পারে জরিমানাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ