Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

তীর্থস্থানে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান, পরে মৃত অবস্থায় উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার সদস্য, চাঞ্চল্য মার্কিন মুলুকে

বেরিয়েছিলেন তীর্থস্থানে যাবেন বলে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান নিউইয়র্কে থাকা ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার সদস্য। অবশেষে শনিবার(স্থানীয় সময়) রাতে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে মার্কিন পুলিস।

তীর্থস্থানে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান, পরে মৃত অবস্থায় উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার সদস্য, চাঞ্চল্য মার্কিন মুলুকে
  • ৩ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিউইয়র্ক, ৩ আগস্ট: বেরিয়েছিলেন তীর্থস্থানে যাবেন বলে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান নিউইয়র্কে থাকা ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার সদস্য। অবশেষে শনিবার(স্থানীয় সময়) রাতে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে মার্কিন পুলিস। মৃতরা হলেন- আশা দিবান (৮৫), কিশোর দিবান (৮৯), শৈলেশ দিবান (৮৬) ও গীতা দিবান (৮৪)। পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টির ‘প্যালেস অফ গোল্ড’- মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁদের।

Advertisement

সেই বিখ্যাত মন্দিরে থাকারও কথা ছিল কিশোর-আশা-শৈলেশদের। মন্দির কর্তৃপক্ষকে সেই কথা আগাম জানানো হয়।  কিন্তু বাড়ি থেকে বেরোলেও, তাঁদের কেউই শেষ পর্যন্ত মন্দিরে যাননি। তারপরেই শুরু হয় খোঁজ। তাঁদের মোবাইলে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও পায়নি পরিবারের অন্য সদস্যরা। খোঁজ চলতে থাকে। তারপরেই শনিবারই রাতে পশ্চিম ভার্জিনিয়ার ক্রিক রোডে একটি গাড়ি উদ্ধার হয়। যেটি দোমড়ানো ও মোচড়ানো অবস্থায় ছিল। সেটিই দিবানদের গাড়ি বলে পুলিস চিহ্নিত করে। গাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় চারজন প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? সেই বিষয়ে কিছুই জানায়নি মার্কিন পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ