Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, রোগ ছড়িয়েছে অস্থি পর্যন্ত

প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার শারীরিক পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে।

ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, রোগ ছড়িয়েছে অস্থি পর্যন্ত
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার শারীরিক পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। জানা গিয়েছে, মারণ রোগ তাঁর শরীরে দ্রুত ছড়াচ্ছে। হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে ক্যান্সারের কোষ। শুরু হয়েছে চিকিৎসা। রবিবার বিবৃতি দিয়ে বাইডেনের দপ্তর জানিয়েছে, ‘রোগ অত্যন্ত আগ্রাসী পর্যায়ে রয়েছে। তবে দেখে মনে হচ্ছে, এই ক্যান্সারে হরমোনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে চিকিৎসার সুযোগ যে নেই, তা নয়। চিকিৎসকদের সঙ্গে সবকিছু আলোচনা করছেন প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা।’ সোমবার এক্স হ্যান্ডলে এবিষয়ে আবেগঘন পোস্ট করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রী জিলের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘ক্যান্সার আমাদের সকলকেই স্পর্শ করে। কঠিন পরিস্থিতিতে জিল আর আমি অত্যন্ত শক্ত থাকতে পারি। সেটা বুঝতে পারছি। ভালোবাসা আর সাহায্যের জন্য সকলকে ধন্যবাদ।’

Advertisement

ক্যান্সার শরীরে কতটা ছড়িয়েছে তা নির্ণয় করা হয় গ্লিসন স্কোরের মাধ্যমে। ৬ থেকে ১০-এর মধ্যে এই স্কোর দেওয়া হয়। জানা গিয়েছে, ৮২ বছর বয়সি বাইডেনের গ্লিসন স্কোর ৯। অর্থাৎ, রোগ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে। এহেন অবস্থায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার হেভিওয়েট নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, ‘বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লেখেন, ‘জো একজন যোদ্ধা। আমি নিশ্চিত, এই কঠিন পরিস্থিতি শক্ত হাতে সামলাবেন তিনি।’ আরোগ্য কামনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লেখেন, ‘ক্যান্সার নির্মূল করার ক্ষেত্রে একাধিক চিকিৎসা পদ্ধতি খোঁজার চেষ্টা চালিয়েছেন জো। একই কায়দায় এই পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি।’
প্রেসিডেন্ট থাকাকালীন দেশবাসীর কাছে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাইডেনের স্বাস্থ্য। ভোটের আগে ডেমোক্র্যাটদের প্রতিনিধি হিসেবে পরবর্তী প্রেসিডেন্টের দৌড়েও শামিল হয়েছিলেন অশীতিপর নেতা। প্রকাশ্যে বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কেও জড়ান। স্বাস্থ্য নিয়ে বাইডেনকে একাধিকবার কটাক্ষ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সেসব উড়িয়ে গিলেও পরে অবশ্য প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ডেমোক্র্যাট নেতা। এবার তাঁর শরীরেই বাসা বাধল প্রস্টেট ক্যান্সার।  

Advertisement
সম্পর্কিত সংবাদ