Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

চিকিৎসা করাতে এসে কেরলে প্রয়াত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ওদিঙ্গা

কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমানে দেশের অন্যতম বিরোধী নেতা রাইলা ওদিঙ্গা প্রয়াত। আয়ুর্বেদিক চিকিৎসার জন্য তিনি কেরলে এসেছিলেন।

চিকিৎসা করাতে এসে কেরলে প্রয়াত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ওদিঙ্গা
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এর্নাকুলম: কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমানে দেশের অন্যতম বিরোধী নেতা রাইলা ওদিঙ্গা প্রয়াত। আয়ুর্বেদিক চিকিৎসার জন্য তিনি কেরলে এসেছিলেন। এর্নাকুলম জেলার কুথাত্তুকুলমের এক আয়ুর্বেদিক সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার প্রাতর্ভ্রমণ করার সময় হঠাৎই তিনি পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

Advertisement

জানা গিয়েছে, ওই আয়ুর্বেদিক হাসপাতালে আগে তাঁর মেয়ের চোখের চিকিৎসা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ। সেই বিশ্বাসের জন্যই ওদিঙ্গা সুদূর কেনিয়া থেকে কেরলে এসেছিলেন। বর্তমানে তাঁর দেহ ওই বেসরকারি হাসপাতালেই রাখা রয়েছে। কূটনৈতিক নিয়ম মেনে তাঁর দেহ কেনিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ও আমার বন্ধু ওদিঙ্গার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ