Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

এপ্রিল থেকে ফর্ম ১৬ অতীত, নয়া অর্থবর্ষে চালু হচ্ছে ফর্ম ১৩০

ফর্ম ১৬-র জমানা শেষ। চাকুরিজীবীদের জন্য আdসছে ফর্ম  ১৩০। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই ফর্ম পাবেন মাস-মাইনের কর্মীরা। গত সপ্তাহে এই সংক্রান্ত ‘ইনকাম ট্যাক্স রুলস, ২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র।

এপ্রিল থেকে ফর্ম ১৬ অতীত, নয়া অর্থবর্ষে চালু হচ্ছে ফর্ম ১৩০
  • ২৭ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ফর্ম ১৬-র জমানা শেষ। চাকুরিজীবীদের জন্য আdসছে ফর্ম  ১৩০। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই ফর্ম পাবেন মাস-মাইনের কর্মীরা। গত সপ্তাহে এই সংক্রান্ত ‘ইনকাম ট্যাক্স রুলস, ২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরুর দিন থেকেই এটা কার্যকর হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়কর প্রক্রিয়াকে নির্ভুল, স্বচ্ছ্ব এবং মসৃণ করতেই এই পদক্ষেপ। আগের মতোই এই ফর্মও কর ছাড়ের ক্ষেত্রে সোর্স সার্টিফিকেট হিসাবে কাজ করবে। তবে মূল বদলটা এসেছে এর ফর্ম্যাটে।  ফর্ম  ১৩০-এ ‘এ’ এবং ‘বি’-এর পাশাপাশি থাকবে পার্ট ‘সি’। পার্ট এ-তে থাকবে নিয়োগকর্তা ও কর্মীর কেওয়াইসির তথ্য এবং ব্যাংকের সমস্ত খুঁটিনাটি। পার্ট বি-তে থাকবে সেই অর্থবর্ষের কর্মীর বেতন এবং টিডিএস সংক্রান্ত তথ্য। পার্ট-সির দু’টি সাব ক্যাটিগরি —অ্যানেক্সচার ১ ও ২। প্রথম সাব ক্যাটিগরিতে কর্মীর বেতন ও করের তথ্য থাকবে।  আর অ্যানেক্সচার ২ কেবল নির্দিষ্ট কিছু প্রবীণ নাগরিকের জন্য প্রযোজ্য হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ