Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘুমপাড়ানি গুলি ছুড়তে বিশেষ টিম, মূর্তিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা বন দপ্তরের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত। পশুরা জঙ্গল ছেড়ে প্রায়ই লোকালয়ে হানা দেওয়ায় সামাল দিতে কালঘাম ছুটছে বন দপ্তরের।

ঘুমপাড়ানি গুলি ছুড়তে বিশেষ টিম, মূর্তিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা বন দপ্তরের
  • ৪ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত। পশুরা জঙ্গল ছেড়ে প্রায়ই লোকালয়ে হানা দেওয়ায় সামাল দিতে কালঘাম ছুটছে বন দপ্তরের। প্রায়ই ঘুমপাড়ানি গুলিও ছুড়তে হচ্ছে। কিন্তু সেই কাজে কতটা দক্ষ বনকর্মীরা? তা খতিয়ে দেখতে আগামীকাল, বৃহস্পতিবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বন দপ্তর।

Advertisement

গোরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে এ প্রসঙ্গে  বলেন, “প্রতিটি রেঞ্জেই একটি করে এমন বিশেষ টিম রয়েছে, যারা বন্যপ্রাণীদের ঘুমপাড়ানি গুলি করতে জানে। কিন্তু বন্যপ্রাণী ও মানুষের সঙ্ঘাত বৃদ্ধির কারণে ঘুমপাড়ানি গুলি চালানোর এক্সপার্ট টিম তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই দলে পশু চিকিৎসকরাও থাকবেন।”

Advertisement
সম্পর্কিত সংবাদ