Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জনসংযোগে ভরসা ফুটবল, এবার প্রীতি ম্যাচ আয়োজনের নির্দেশ বঙ্গ বিজেপির এমপিদের

গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আগামী বছর বাংলায় গুরুত্বপূর্ণ ভোট বৈতরণী পার করতে স্বামী বিবেকানন্দর এই বাণীই আপ্তবাক্য হিসেবে ধরছে বঙ্গ বিজেপি!

জনসংযোগে ভরসা ফুটবল, এবার প্রীতি ম্যাচ আয়োজনের নির্দেশ বঙ্গ বিজেপির এমপিদের
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আগামী বছর বাংলায় গুরুত্বপূর্ণ ভোট বৈতরণী পার করতে স্বামী বিবেকানন্দর এই বাণীই আপ্তবাক্য হিসেবে ধরছে বঙ্গ বিজেপি! আর সেইমতোই রাজ্যে এলাকাভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির সাংসদদের। রাজনৈতিক সূত্রের দাবি, দলের একাধিক মূল্যায়নে উঠে এসেছে, যতই ঢাকঢোল পেটানো হোক না কেন। বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব বিজেপি থেকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে যুব সমাজকে। এহেন প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী বাংলার বিধানসভা নির্বাচনে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে তাই যুব সমাজের ভোটব্যাঙ্কই অন্যতম লক্ষ্য বিজেপির। এলাকায় এলাকায় ফুটবল ম্যাচের আয়োজন করে যুব সমাজের একটি বড় অংশকে কাছে টানতে মরিয়া হয়েছে দলীয় নেতৃত্ব। এর মাধ্যমে আদতে জনসংযোগে জোর দিতে চাইছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার দলের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। 

Advertisement

বুধবার রাতে বাংলার বিজেপি সাংসদ কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির সরকারি বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন দলের বঙ্গ এমপিরা। হাজির ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং অমিত মালব্যও। সেখানে একাধিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হয়েছে।  বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার সুকান্তবাবু বলেন, দলের বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে সাংসদদের ওয়াকিবহাল করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বঙ্গ বিজেপি দাবি করেছে, এসআইআর হলে বাংলায় অন্তত দু’কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। দলীয় সাংসদ জগন্নাথ সরকার বলেন, শুধুমাত্র কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেই অন্তত এক কোটি নাম বাদ পড়বে। প্রসঙ্গত, এদিনও এসআইআর ইস্যুতে দফায় দফায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ