Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সহ মৃত পাঁচ জন, নিউ ইয়র্কে বিমান দুর্ঘটনা

ফের নিউ ইয়র্কের আকাশে দুর্ঘটনা। ছোট বিমান ভেঙে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জয় সাইনি এবং তাঁর পরিবারের সদস্যদের।

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সহ  মৃত পাঁচ জন, নিউ ইয়র্কে বিমান দুর্ঘটনা
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ফের নিউ ইয়র্কের আকাশে দুর্ঘটনা। ছোট বিমান ভেঙে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জয় সাইনি এবং তাঁর পরিবারের সদস্যদের। শনিবার বিকেলে ব্যক্তিগত বিমানে তাঁরা নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে কলম্বিয়া বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। সাইনির স্বামী মাইকেল গ্রফ ছিলেন বিমানের পাইলট। তাঁদের দুই সন্তান ও এক বন্ধুরও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। রবিবার সাইনির পরিবারের তরফে তাঁদের মৃত্যুর খবর জানানো হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার দুপুরে মিতসুবিশি এমইউ২বি বিমানটি কলম্বিয়া কাউন্টি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। বিমানবন্দর থেকে মাত্র ১০ মাইল দূরে বিমানটি ভেঙে পড়ে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তে নেমেছে। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে পাঞ্জাব থেকে মার্কিন মুলুকে পাড়ি দেন সাইনি। এরপর তিনি পিটসবার্গ ইউনিভার্সিটি থেকে মেডিক্যাল ডিগ্রি অর্জন করেন। বস্টনে একটি হাসপাতালের (ইউরোগাইনোকোলজিস্ট) সার্জেন ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বন্ধু ও সহকর্মীরা। দিন তিনেক আগে নিউ ইয়র্কের হাডসন নদীতে কপ্টার ভেঙে মৃত্যু হয়েছিল ৬ জনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ