Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম পছন্দ পাঞ্জাবি, উদয়নারায়ণপুর ও উলুবেড়িয়া প্রচার হয়ে উঠছে আরও রঙিন

কেউ পরেছেন সবুজ, কেউ লাল, কেউ নীল, বা গোলাপি পাঞ্জাবি।  কারো শুধু সাদাই পছন্দ। বিভিন্ন রঙের রঙিন পাঞ্জাবি পরে প্রার্থীরা বেরনোর ফলে প্রচার হয়ে উঠছে আরও রঙিন।

প্রথম পছন্দ পাঞ্জাবি, উদয়নারায়ণপুর ও উলুবেড়িয়া প্রচার হয়ে উঠছে আরও রঙিন
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কেউ পরেছেন সবুজ, কেউ লাল, কেউ নীল, বা গোলাপি পাঞ্জাবি।  কারো শুধু সাদাই পছন্দ। বিভিন্ন রঙের রঙিন পাঞ্জাবি পরে প্রার্থীরা বেরনোর ফলে প্রচার হয়ে উঠছে আরও রঙিন।  প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনে দিন ঘোষণার পর জোরকদমে প্রচার শুরু হয়েছে। দলের পতাকা, রঙিন বেলুন, ঢাকের বাজনা সহযোগে সকাল থেকে রাত অবধি প্রচার করে চলেছেন প্রার্থীরা। প্রচারে বেরনোর সময় অনেকে পাঞ্জাবিতেই স্বচ্ছন্দ বলে জানালেন। তবে চিরাচরিত সাদার পরিবর্তে রঙিন পাঞ্জাবি বেছে নিয়েছেন অনেকে। মানুষের বক্তব্য, প্রার্থীদের রঙিন পোশাক নতুন মাত্রা যোগ করেছে মিছিলে। উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা যেমন অন্যান্য সময় জামা-প্যান্ট পরেন। কিন্তু প্রচারে প্রথম পছন্দ পাঞ্জাবি। ইতিমধ্যেই কিনে ফেলেছেন সবুজ, নীল, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের পাঞ্জাবি। তিনি বলেন, ‘প্রচারকে আরও রঙিন করে তোলার পাশাপাশি মানুষের কাছে আরও আকর্ষনীয় করে তুলতে পাঞ্জাবি পরছি।’ উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরণ বেরার বক্তব্য, ‘গরমের সময় পাঞ্জাবি পরলে প্রচার করতে সুবিধা হয়। সে কারণে সাদা ও রঙিন পাঞ্জাবি পরছি।’ উদয়নারায়ণপুরের সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাঝির অবশ্য বলেছেন, ‘সেরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে যা আছে তা পরেই প্রচার করছি।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ