Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদি উদ্বোধন করার আগের দিন তেল শোধনাগারে আগুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের অপেক্ষায় তোড়জোড় ছিল তুঙ্গে। উপলক্ষ্য, রাজস্থানের বালোত্রার পেট্রকেমিকেল প্রকল্পের উদ্বোধন। তবে ঠিক ২৪ ঘণ্টা আগেই বিপত্তি।

মোদি উদ্বোধন করার আগের দিন তেল শোধনাগারে আগুন
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

যোধপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের অপেক্ষায় তোড়জোড় ছিল তুঙ্গে। উপলক্ষ্য, রাজস্থানের বালোত্রার পেট্রকেমিকেল প্রকল্পের উদ্বোধন। তবে ঠিক ২৪ ঘণ্টা আগেই বিপত্তি। হিন্দুস্তান পেট্রলিয়াম ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত ওই তেল সংশোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাচপাদরার পেট্রকেমিকেল কমপ্লেক্সে সোমবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  

Advertisement

এদিন সকালে দুর্ঘটনার পর শোধনাগার থেকে কালো ধোঁয়ায় গোটা আকাশ ঢেকে যায়। তড়িঘড়ি গোটা চত্বর খালি করে দেওয়া হয়। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর অশোক গেহলট নেতৃত্বাধীন সরকারের আমলে সোনিয়া গান্ধী ওই তেল শোধনাগারের শিলান্যাস করেছিলেন। সেই সময় গোটা প্রকল্পের খরচ ধার্য হয়েছিল ৩৭ হাজার ২৩০ কোাটি টাকা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ২০১৮ সালের ১৬ জানুয়ারি পুনরায় ওই প্রকল্পের আনুমানিক খরচ ধার্য করা হয় ৪৩ হাজার ১২৯ কোটি টাকা। শেষমেশ গোটা কাজ শেষ হতে মোট খরচ দাঁড়ায় ৭৯ হাজার ৪৫০ কোটি টাকা। দেশের প্রথম গ্রিনফিল্ড তেল শোধনাগার হিসেবেই এটিই আত্মপ্রকাশ করার কথা ছিল মঙ্গলবার। তবে একদিন আগের ঘটনায় গোটা অনুষ্ঠানই পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ