Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সব্জির দাম বৃদ্ধির আশঙ্কা, রায়গঞ্জের বাজারে অভিযানে নামল টাস্ক ফোর্স

বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মার খেয়েছে সব্জির ফলন। আশঙ্কা তৈরি হয়েছে সব্জির বাজারদর বৃদ্ধির। এমন অবস্থায় শুক্রবার একযোগে উত্তর দিনাজপুর জেলার চারটি বাজার পরিদর্শন করল টাস্ক ফোর্স।

সব্জির দাম বৃদ্ধির আশঙ্কা, রায়গঞ্জের বাজারে অভিযানে নামল টাস্ক ফোর্স
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মার খেয়েছে সব্জির ফলন। আশঙ্কা তৈরি হয়েছে সব্জির বাজারদর বৃদ্ধির। এমন অবস্থায় শুক্রবার একযোগে উত্তর দিনাজপুর জেলার চারটি বাজার পরিদর্শন করল টাস্ক ফোর্স। সরেজমিনে বাজার ঘুরে টাস্ক ফোর্সের সদস্যরা কথা বললেন খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে। পরামর্শ দিলেন অহেতুক বেশিদামে সব্জি বিক্রি না করতে। রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, বন্দর বাজার সহ ইসলামপুরের দু’টি বাজারে হানা দেন সরকারি আধিকারিকরা। টম্যাটো ও কাঁচালঙ্কার দাম নিয়ে অস্বাভাবিকতা নজরে আসে তাঁদের। 

Advertisement

উত্তর দিনাজপুর জেলা কৃষি বিপণন দপ্তরের আধিকারিক অনিল কুমার শর্মা বলেন, বর্ষা মরশুমে মার খেয়েছে সব্জির ফলন। তাই সব্জির দাম বৃদ্ধির আশঙ্কা থেকেই আমাদের এদিনের অভিযান। জেলার চারটি বাজারে আমরা অভিযান চালাই একযোগে। রায়গঞ্জে মোহনবাটি বন্দর বাজারে হানা দেয় আমাদের দল। কৃষি বিপণন, উদ্যানপালন, পুলিস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত জেলা টাস্ক ফোর্স। সেই সদস্যরাই এদিন বাজারে বাজারে ঘুরে একদিকে ব্যবসায়ীদের সতর্ক করেছেন, অন্যদিকে পাইকার ও খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে সব্জির দাম যাচাই করেছেন। মূলত টম্যাটো ও কাঁচালঙ্কার দাম পরীক্ষা করা হয়। এছাড়াও, পেঁয়াজ, আলু সহ অন্যান্য সব্জির দাম খতিয়ে দেখা হয়। এখন এধরনের অভিযান চলতে থাকবে। যাতে বাজারে অযথা মূল্যবৃদ্ধির মুখে পড়তে না হয় সাধারণ ক্রেতাদের। কেউ অযথা দাম বেশি নিলে পদক্ষেপ নেওয়া হবে।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ