Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফেভারিট ভারত

চলতি ত্রিদেশীয় সিরিজে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্যায়ে চারটির মধ্যে তিনটিতেই জিতেছে হরমনপ্রীত কাউররা।

ফাইনালে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফেভারিট ভারত
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: চলতি ত্রিদেশীয় সিরিজে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্যায়ে চারটির মধ্যে তিনটিতেই জিতেছে হরমনপ্রীত কাউররা। রবিবার কলম্বোয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য দ্বীপরাষ্ট্রের কাছেই হেরেছিল টিম ইন্ডিয়া। তাই এদিনের ফাইনাল স্মৃতি মান্ধানাদের কাছে হয়ে উঠছে বদলার ম্যাচ।

Advertisement

পরিসংখ্যান বলছে, ওডিআই ফরম্যাটে এখনও পর্যন্ত মোট ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তার মধ্যে মাত্র ৩বার হেরেছে নীল জার্সিধারীরা। সেই ইতিহাস নিশ্চয়ই মনোবল বাড়াবে ভারতের। তাছাড়া চলতি আসরে ব্যাটাররা দুর্দান্ত ফর্মেও রয়েছেন। চার ম্যাচে জেমাইমা রডরিগেজের ব্যাট থেকে এসেছে ২০১ রান। ওপেনার প্রতীকা রাওয়ালের সংগ্রহ ১৬৪। আর এক ওপেনার, স্মৃতি মান্ধানার করেছেন ১৪৮ রান। বোলিং বিভাগে সর্বাধিক উইকেটে শিকারির তালিকায় শীর্ষে আছেন স্নেহ রানা। চার ম্যাচে তাঁর সংগ্রহ ১১। দীপ্তি শর্মাও ৫টি উইকেট নিয়েছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের কথায়, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী দল। পাশাপাশি, ঘরের মাঠে খেলার সুবিধাও রয়েছে ওদের। তবে টিম ইন্ডিয়াও ছন্দে আছে। জয়ের জন্য সেরাটা মেলে ধরতে মরিয়া প্রত্যেকে।’
পক্ষান্তরে, হোমটিম শ্রীলঙ্কাকে ব্যাটিং বিভাগে ভরসা জোগাচ্ছেন হর্ষিতা সমরবিক্রমা। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৭ রান। কাভিশা দিলহারিও রানের মধ্যে আছেন। বোলিং বিভাগে নিয়মিত উইকেট পাচ্ছেন চামারি আতাপাতু, দেওমি ভিহাঙ্গারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ