Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে কামড়

বৃহস্পতিবার ধৃতকে শিয়ালদহের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন

মদ খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে কামড়
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে শুধু গালিগালাজ নয়, তাঁর নাক ও ঠোট কামড়ে জখম করার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। এই অভিযোগে বুধবার চিৎপুর থানার পুলিস ছেলে ওয়াহিদ কুরেশিকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতকে শিয়ালদহের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস ও আদালত সূত্রে গিয়েছে, ওয়াহিদ মাঝে মধ্যেই মদ খেয়ে বাড়ি এসে ঝামেলা করত। বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তা নিয়ে বাবা প্রতিবাদ করলে শুরু হয় তুমুল চিৎকার। অভিযোগ, সেই সময় আচমকা ওয়াহিদ বাবার নাক ও ঠোঁট কামড়ে তাঁকে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি নিয়ে চিৎপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিন আদালতে মামলাটি উঠলে ধৃতের আইনজীবী অমর্ত্য দে বলেন, একটা ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনা ঘটেছে। আমার মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। যদিও সরকারি কৌঁসুলি এ ষিয়ে তাঁর আপত্তির কথা জানিয়ে বলেন, ঘটনাটি দুঃখজনক। ছেলের কামড় বসানোয় বাবার নাকে কয়েকটি সেলাই পড়েছে। তাই মেডিক্যাল রিপোর্ট ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখে আমরা জামিনের আর্রজি বিরোধিতা করছি। এরপরই বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আর্জি বাতিল করে দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ