Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদি বিরোধিতার রণকৌশল ঠিক করতে বৈঠকে কৃষক সংগঠনগুলি

মোদি বিরোধী বিক্ষোভ-কর্মসূচি স্থির করতে আগামী রবিবার বৈঠকে বসছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। দিল্লির হরকিষেণ সিং সুরজিৎ ভবনে ওই বৈঠক করবে সংযুক্ত কিষান মোর্চা।

মোদি বিরোধিতার রণকৌশল ঠিক করতে বৈঠকে কৃষক সংগঠনগুলি
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি বিরোধী বিক্ষোভ-কর্মসূচি স্থির করতে আগামী রবিবার বৈঠকে বসছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। দিল্লির হরকিষেণ সিং সুরজিৎ ভবনে ওই বৈঠক করবে সংযুক্ত কিষান মোর্চা। ঘটনাচক্রে, ওই বৈঠকের পরদিন, সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ফলে মনে করা হচ্ছে, সংসদের বাদল অধিবেশন চলাকালীনই দিল্লিতে বিক্ষোভ-আন্দোলনের পথে হাঁটবে আন্দোলনকারী কৃষকরা। এমনকী, সংসদ ভবন অভিযানের ডাকও দেওয়া হতে পারে।

Advertisement

গত ৯ জুলাই মোদি সরকারের বিরোধিতায় দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। সেখানে শামিল হয় কৃষক সংগঠনগুলিও। এবার তাদের একক কর্মসূচি ঘিরে স্বাভাবিকভাবেই ফের কেন্দ্র-কৃষক সংঘাতের আবহ তৈরির আশঙ্কা রয়েছে। আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেও কথা রাখেনি মোদি সরকার। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসা হয়নি। জেলবন্দি কৃষক নেতাদের নিঃশর্ত মুক্তি বা কৃষি ঋণ মকুব করা হয়নি। সার্বিকভাবে যাবতীয় দাবিদাওয়া নিয়েই মোদি সরকারের বিরোধিতা আরও তীব্র করতে কোমর বাঁধছে সংযুক্ত কিষান মোর্চ। 

সম্পর্কিত সংবাদ