Bartaman Logo
৯ জুন, ২০২৬

বদগাঁও দুর্গের পতন, ধাক্কা ওমরের, উপনির্বাচনে জম্মুর আসন ধরে রাখল বিজেপি

উপনির্বাচনে ধাক্কা জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের। প্রথমবার বদগাঁও আসনে হারল এনসি। ওমর আবদুল্লার ছেড়ে যাওয়া আসনটি ছিনিয়ে নিল মেহবুবা মুফতির দল পিডিপি। অন্যদিকে নাগরোটা আসনেও দাগ কাটতে পারল না শাসক শিবির। ওই কেন্দ্রে ২৪ হাজারের বেশি ভোটে জিতে আসন ধরে রেখেছে বিজেপি।

বদগাঁও দুর্গের পতন, ধাক্কা ওমরের, উপনির্বাচনে জম্মুর আসন ধরে রাখল বিজেপি
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: উপনির্বাচনে ধাক্কা জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের। প্রথমবার বদগাঁও আসনে হারল এনসি। ওমর আবদুল্লার ছেড়ে যাওয়া আসনটি ছিনিয়ে নিল মেহবুবা মুফতির দল পিডিপি। অন্যদিকে নাগরোটা আসনেও দাগ কাটতে পারল না শাসক শিবির। ওই কেন্দ্রে ২৪ হাজারের বেশি ভোটে জিতে আসন ধরে রেখেছে বিজেপি। 

Advertisement

মধ্য-কাশ্মীরের বদগাঁও বরাবরের জন্যই ওমর আবদুল্লার দল ন্যাশনাল গড় বলেই পরিচিত। ১৯৫৭ সাল (প্রথম কাশ্মীর বিধানসভা নির্বাচন) থেকে এই আসনে এখন পর্যন্ত কোনও দিনও হারেনি এনসি। একমাত্র ১৯৭২ সালে এনসি বিধানসভা ভোট বয়কট করেছিল। ফলে বদগাঁও ছিল ওমরের জন্য প্রেস্টিজ ফাইট। এবার সেই আসনটিই এবার ছিনিয়ে নিলেন পিডিপি প্রার্থী আগা সৈয়দ মুনতাজির। গতবছর বিধানসভা নির্বাচনে বদগাঁও ও গান্দেরবাল দুটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ওমর আবদুল্লা। পরে বদগাঁও আসনটি তিনি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হয়েছে। 
অন্যদিকে জম্মুর নাগরোটা আসন দখলে রাখল বিজেপি। প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন্দ্র রানার প্রয়াণের কারণে উপনির্বাচন হয় এই আসনে। দেবেন্দ্রর ৩০ বছরের কন্যা দিব্যাণীকে প্রার্থী করেছিল বিজেপি। সাড়ে ২৪ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী জম্মু কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রার্থী হর্ষ দেব সিংকে হারিয়েছেন তিনি। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে এনসি প্রার্থী। এই আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সকেও আনুষ্ঠানিকভাবে সমর্থনও জানায়নি তারা। 
 নাগরোটার বিজেপি প্রার্থী দিব্যাণী। -পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ