Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষাকর্মী নিয়োগ, সল্টলেকে ধৃত বিহারের নকল পরীক্ষার্থী

শিক্ষাকর্মী নিয়োগ, সল্টলেকে ধৃত বিহারের নকল পরীক্ষার্থী
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে এক নকল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিস। ওই যুবক পুলিসের কাছে ইতিমধ্যে অপরাধের কথা স্বীকারও করেছে বলে খবর । পুলিস জানিয়েছে, ধৃতের নাম রোশন কুমার। বয়স ২৭ বছর। তার বাড়ি বিহারে। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত, কত টাকায় রফা হয়েছিল ইত্যাদি বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সল্টলেকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকর্মী নিয়োগের ওই পরীক্ষা ছিল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছিল। অ্যাডমিট কার্ডের ছবি ‘মিসম্যাচ’ হওয়ায় ইনভিজিলেটরের সন্দেহ হয়। অ্যাডমিট কার্ডটি ছিল জনৈক রাহুল কুমারের নামে। সেই কার্ড নিয়ে পরীক্ষা দিতে আসা রোশনের মুখ দেখে সন্দেহ হয় তাঁর। পরীক্ষাকেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট এবং অবজার্ভাররা চলে আসেন। তখন অ্যাডমিটের সঙ্গে রোশনের স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। তাও মেলেনি। পরবর্তী জেরায় ওই যুবক স্বীকার করে, সে রাহুল কুমারের হয়ে পরীক্ষা দিতে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই দিনই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার ঘটনা অতীতেও সামনে এসেছে। এটি একটি বড় চক্রের কাজ। মোটা অর্থের বিনিময়ে তারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করে। তাই এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অন্যদিকে, এক যুবককে গ্রেপ্তার করে স্কুটার চুরির কিনারা করেছে বাগুইআটি থানা। গত ২৭ মার্চ একটি স্কুটার চুরি যায়। ঘটনার তদন্তে নেমে পুলিস বিশাল সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে স্কুটিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ